মৌসুমের প্রথম স্বাদ, প্রথম বিশ্বাস।
গ্রীষ্মের শুরুতেই যে আমটি সবার মনে প্রথম জায়গা করে নেয়, সেটাই গোবিন্দভোগ আম। স্বাদে মিষ্টি, ঘ্রাণে অতুলনীয়—প্রতিটি কামড়ে যেন প্রকৃতির নিখুঁত ছোঁয়া। সাতক্ষীরার উর্বর মাটিতে জন্ম নেওয়া এই আম তার নিজস্ব স্বাদ ও সুবাসের জন্য অন্য সব আম থেকে আলাদা। এর স্বাদ এতটাই সমৃদ্ধ যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এটি শুধু একটা আম নয়—এটা গ্রীষ্মের প্রথম ভালোবাসা।
"সতেজিকার প্রতিটি গোবিন্দভোগ আম সংগ্রহ করা হচ্ছে বাগান থেকে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে কোনো ক্ষতিকর কেমিক্যাল ছাড়া।।"
✨ বিশেষ বৈশিষ্ট্যসমূহ
বড় সাইজ
মহালকা মিষ্টি স্বাদ, বড় সাইজ, এবং গড়ে ২–৩ পিসে এক কেজি।।
আঁশবিহীন শাঁস
পাতলা খোসা এবং কমলা-হলুদ রঙের নরম ও আঁশবিহীন শাঁস।
মনমাতানো সুবাস
দারুণ সুগন্ধ, যা আমটি খাওয়ার আগেই আপনার মন ভরিয়ে দেবে।
আমাদের বাগানের কিছু দৃশ্য
⚠️ গুরুত্বপূর্ণ তথ্য (অবশ্যই পড়ুন)
- সম্পূর্ণ পাকা অবস্থায় আমের গায়ে দাগ বা কালচে স্পট থাকতে পারে — এটি স্বাভাবিক।
- কেমিক্যাল ছাড়া পাকার কারণে আমের রঙ সবসময় একরকম নাও হতে পারে।
- ফ্রিজে না রেখে স্বাভাবিক তাপমাত্রায় রাখলে সবচেয়ে ভালো স্বাদ পাওয়া যায়।
এখনই আপনার পছন্দের আমের ঝুড়ি নিশ্চিত করুন!
🥭 সাতক্ষীরার বাগান থেকে সরাসরি গোবিন্দভোগ আমের প্রি-বুকিং শুরু! ডেলিভারি চার্জ একদম ফ্রি💥